ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 11

ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহকে পাশে নিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার নতুন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে নেপালের বন্যাকবলিত অঞ্চল পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (২৪ হাজার কোটি নেপালি রুপি) অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। এ ছাড়া নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানিসহ মোট আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দুই দেশ।

যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি জানান, ভারত ও নেপালের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের মানুষের গভীর আত্মিক ও ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে। সম্পর্কের এই নতুন অধ্যায়ে যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে দুই প্রধানমন্ত্রী ভারতের অযোধ্যা এবং নেপালের জনকপুরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক রেল পরিষেবার উদ্বোধন করেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই বালেন্দ্র শাহের প্রথম বিদেশ সফর। এর আগে আজ সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা মোদির

সর্বশেষ আপডেট ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬