ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস উৎসবে যোগ দিতে দুবলার চরের পথে ২১১ তীর্থযাত্রী

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 150

রাস উৎসবে যোগ দিতে দুবলার চরের পথে ২১১ তীর্থযাত্রী

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসবে অংশ নিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে ২১১ তীর্থযাত্রী রওনা হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাতটি ট্রলারে তাঁদের নিয়ে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতটি ট্রলারে মোট ২১১ জন তীর্থযাত্রী রাস উৎসবে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর সকাল ৯টার দিকে তাঁদের নিয়ে সাতক্ষীরার উদ্দেশে ফেরার কথা রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। বন বিভাগের স্মার্ট টিমের পাশাপাশি নৌপুলিশ ও কোস্টগার্ড পৃথকভাবে টহল ও নজরদারি চালাচ্ছে।

তিনি আরও জানান, রাস উৎসবকে কেন্দ্র করে তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাস উৎসবে যোগ দিতে দুবলার চরের পথে ২১১ তীর্থযাত্রী

সর্বশেষ আপডেট ০২:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬