ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১১:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 71

কুমিল্লায় বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং আওয়ামী লীগের দুটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় বাহারের বাড়ি এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে একই রাতে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে কান্দিরপাড় এলাকাতেও মিছিল করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা দাবি করেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির সভাপতি এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছেন। এর প্রতিবাদে কুমিল্লায় সাধারণ মানুষ পলাতক সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন দিয়েছে বলে তাঁদের দাবি।

কান্দিরপাড়ের বিক্ষোভ মিছিলে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সর্বশেষ আপডেট ১১:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬