ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 122

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে হঠাৎ আগুন লাগার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। কেউ কেউ কার্যালয়ের দেয়ালে খোদাই করা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করছেন বলেও দেখা গেছে।

এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পর ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ হিসেবে ভবনটি পুনর্বিন্যস্ত করা হয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

সর্বশেষ আপডেট ০২:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫