ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
নেপথ্যে মহানগর দ. আ. লীগের সভাপতি মন্নাফী

বিএনপির লোকদের দিয়ে শ্যামপুর-কদমতলীতে আ.লীগের কমিটি!

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 1192

বিএনপির লোকদের দিয়ে শ্যামপুর-কদমতলীতে আ.লীগের কমিটি

ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন নিয়ে বিতর্কের অভিযোগ উঠেছে। কারানির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতাদের বাদ দিয়ে বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীসহ কয়েকজন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এসব কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এ ক্ষেত্রে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। বরং কমিটি সাজানোর সময় তাঁদের দুজনকেই বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী কারো কথা রাখার পক্ষে না। তিনি একক সিদ্ধান্তেই প্রস্তাবিত কমিটি জমা দিয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক তাকে মদদ দিচ্ছেন।

অভিযোগে কদমতলী থানা আওয়ামী লীগ থেকে শুরু করে ৫৪ ও ৬০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পদে প্রস্তাবিত কয়েকজন নেতার রাজনৈতিক পরিচয়, পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা, দুর্নীতি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য সচিব পদে আকাশ কুমার ভৌমিকের নাম

কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য সচিব পদে আকাশ কুমার ভৌমিকের নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি তালিকাভুক্ত দুর্নীতিবাজ। ৫ আগস্টের পর এলাকার নেতা-কর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপি নেতা নবী উল্লাহ নবী ও সাইফুল আলম নিরবের সঙ্গে তাঁর ব্যবসায়িক অংশীদারত্ব রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিয়ে আকাশ কুমার ভৌমিক কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি অনেকের জানা বলে দাবি করেছেন অভিযোগকারীরা। তাঁর দুর্নীতির বিষয়ে দেশের একাধিক গুরুত্বপূর্ণ টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে তাজুল ইসলামকে নিয়ে অভিযোগ

কদমতলী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে তাজুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তাঁর বাবা মরহুম আফছার করিম ছিলেন তালিকাভুক্ত রাজাকার এবং ১৯৭১ সালে ওই এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁদের বাড়িতে পাকিস্তানের পতাকা ওড়ানো হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

৫৪ নম্বর ওয়ার্ডে সদস্য সচিব পদে আশিকুর রহমান আশিক

৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব পদে আশিকুর রহমান আশিকের নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তাঁর বাবা মরহুম আরশ আলী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপির সাবেক ৯০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মরহুম শাহাদাত হোসেনের সঙ্গে রাজনীতি করতেন।

আশিকের বড় ভাই নয়ন বর্তমানে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ৫ আগস্ট তাঁর নেতৃত্বে গণভবনে লুটপাট এবং ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর করা হয়। ওই বাড়িতে আগুন দেওয়ার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

৬০ নম্বর ওয়ার্ডে আহ্বায়ক পদে উজ্জ্বল আহমেদকে নিয়ে বিতর্ক

৬০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক পদে উজ্জ্বল আহমেদের নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তাঁর বাবা আকবর আহমেদ দনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন এবং এখনো বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ৬০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ বিষয়ে অবগত রয়েছেন বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, উজ্জ্বল আহমেদের চার ভাইয়ের মধ্যে তিনজন সরাসরি স্বেচ্ছাসেবক দল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের ৬০ নম্বর ওয়ার্ডে নিজস্ব বাড়ি নেই; তাঁরা নানার বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বসবাস করেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া উজ্জ্বল আহমেদের আপন মামা কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে কদমতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উজ্জ্বলের আপন বোন ও বোনজামাই বাদলকে এলাকার প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে অভিযোগকারীরা দাবি করেছেন, তাঁরা স্থানীয় বিএনপির আশ্রয়ে এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করেন। একই সঙ্গে উজ্জ্বল আহমেদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬০ নম্বর ওয়ার্ড এলাকায় সুদের ব্যবসা পরিচালনার অভিযোগও করা হয়েছে।

৬০ নম্বর ওয়ার্ডে সদস্য সচিব পদে খোকন হাওলাদার রানা

৬০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব পদে মো. খোকন হাওলাদার রানার নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ২০১১, ২০১৪ ও ২০১৬ সালে মাদকসহ তাঁকে একাধিকবার র‌্যাব (বর্তমানে এসআরবি) ও পুলিশের হাতে আটক হতে হয়েছিল। তিনি ওই এলাকায় একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিতে এসব ব্যক্তির নাম প্রস্তাবের ঘটনায় দলটির তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। তাঁদের বক্তব্য, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, কারানির্যাতন এবং দলের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রস্তাবিত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এসব অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেপথ্যে মহানগর দ. আ. লীগের সভাপতি মন্নাফী

বিএনপির লোকদের দিয়ে শ্যামপুর-কদমতলীতে আ.লীগের কমিটি!

সর্বশেষ আপডেট ০৫:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬