গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
- সর্বশেষ আপডেট ০১:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 15
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি লোগোটি খুলে ফেলেন।
এ সময় ইশরাক হোসেন বলেন, দল চায়নি, তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ কারণে তাঁকে পদত্যাগ করতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
রোববার দিনভর এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল। ইশরাকের এমন কর্মকাণ্ডে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে।





























