ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ার লালন আখড়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 24

কুষ্টিয়ার লালন আখড়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে একটি ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে।

আখড়াবাড়িতে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব চলছে। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক চায়ের দোকানদার। ব্যাগটি খুলে তিনি লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল এবং সার্কিটের মতো দেখতে দুটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি কুমারখালী থানা পুলিশ ও উৎসবের আয়োজক কমিটিকে জানান।

খবর পেয়ে পুলিশ, এসআরবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে আখড়াবাড়ির মূল ফটকও বন্ধ করে দেওয়া হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বস্তুটি কে বা কারা সেখানে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ার লালন আখড়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

সর্বশেষ আপডেট ১২:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬