শিরোনাম
সেভেন-আপের মান নিয়ে প্রশ্ন, খাদ্য আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 216
সেভেন-আপ কোমল পানীয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত ছয়টি প্যারামিটারের মধ্যে তিনটিতে উত্তীর্ণ হতে না পারার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করা হয়েছে। এ ঘটনায় পানীয়টির মান নিয়ন্ত্রণ ও ভোক্তা নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করা হয়। মামলার শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সেভেন-আপের নমুনা ছয়টি প্যারামিটারে পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনটি প্যারামিটারে উত্তীর্ণ হতে পারেনি পানীয়টি।
































