রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

- সর্বশেষ আপডেট ০৯:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 286
নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা। উদ্বোধনের পর থেকেই মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, কুটির শিল্প ও পণ্য মেলা স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ তৈরি করে। এ ধরনের আয়োজন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বিকাশে ভূমিকা রাখতে পারে। মেলার মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে এবং ক্রেতারাও পছন্দের পণ্য কেনার সুযোগ পাবেন।
মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধনের পর নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসেন এবং পছন্দের পণ্য কেনাকাটা করেন।
মেলার আয়োজক মো. দুলাল মিয়া বলেন, উদ্বোধনী দিনেই মেলায় দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। মাসব্যাপী এ আয়োজন স্থানীয় মানুষের বিনোদনের পাশাপাশি কেনাকাটার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছে পরিচিতি বাড়াতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভৃঁইয়া মোহন এবং রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদা জামান সরকার, রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল বাতেন, ফরিদ উদ্দিন, আলফাজ উদ্দিন মিঠু, নুর আহমেদ চৌধুরী মানিক, আমজাদ হোসেন ভৃঁইয়া আলতাফ ও আব্দুল বাছেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়াটসন গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন পাপ্পু, রায়পুরা পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ভুইয়া ও আসাদুল ইসলাম আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল ইসলাম সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্য সচিব শহীদুল ইসলাম, রায়পুরা পৌরসভা তাঁতীদলের সভাপতি ডা. শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্য সচিব মো. বাদল মিয়া এবং রায়পুরা পৌর মহিলা দলের সভাপতি আসমা আক্তারসহ উপজেলা প্রশাসন ও আয়োজক কমিটির কর্মকর্তারা।
আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ মেলা স্থানীয় মানুষের বিনোদন ও কেনাকাটার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পণ্য বিক্রি এবং বাজার সম্প্রসারণেও সহায়ক হবে।
































