ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের শতভাগ বেতনে বিএনপির অবদান: মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৭:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 183

শিক্ষকদের শতভাগ বেতনে বিএনপির অবদান: মঈন খান

দেশের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, শিক্ষা নিয়ে কোনো ধরনের হেলাফেলা বা ছেলেখেলা করা যাবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি শিক্ষকদের বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির ইতিহাস তুলে ধরে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের বেতন ৫০ শতাংশে উন্নীত করেন। পরে ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া আরও ৩০ শতাংশ যোগ করে তা ৮০ শতাংশে উন্নীত করেন। দীর্ঘদিন ভাতা না বাড়ার পর ২০০১ সালে খালেদা জিয়ার সরকার শিক্ষকদের এমপিওভুক্তির মাধ্যমে শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করে বলেও দাবি করেন তিনি।

মঈন খান বলেন, বর্তমানে ২৯ হাজার মাধ্যমিক ও বেসরকারি স্কুলের শিক্ষকরা যে সরকারি সহায়তা পাচ্ছেন, তা বিএনপি সরকারের ধারাবাহিক অবদানের ফল। একই সঙ্গে সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আর্থিক সুবিধা সহজ করতে বর্তমান সরকারের নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

আলোচনা সভায় পলাশ উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল হক বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির পলাশ উপজেলা শাখার সভাপতি সুলতান উদ্দিন, জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অনেকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষকদের শতভাগ বেতনে বিএনপির অবদান: মঈন খান

সর্বশেষ আপডেট ০৭:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬