ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অজিত দোভালের ঢাকা সফর, তথ্যের বড় গরমিল

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 234

দোভালের ঢাকা সফর, তথ্যের বড় গরমিল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন; এমন খবর প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। তবে তাঁর কথিত সফর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারত বা বাংলাদেশ সরকার। ফলে দোভালের ঢাকা সফর হয়েছে কি না, হয়ে থাকলে কার সঙ্গে এবং কী নিয়ে বৈঠক করেছেন; এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে না, রয়েছে তথ্যের বড় ধরণের গরমিলও।

ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন অজিত দোভাল। তাঁর এই সফরের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্ভাব্য উচ্চপর্যায়ের যোগাযোগের বিষয়টি যুক্ত ছিল বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়। তবে সফরের বিষয়ে কোনো সরকারি সূত্রের আনুষ্ঠানিক বক্তব্য সেখানে পাওয়া যায়নি।

এদিকে দোভালের কথিত ঢাকা সফর নিয়ে ভারতের সরকারি অবস্থানও প্রশ্ন তৈরি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করেন দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ী। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

একই সময়ে ঢাকায়ও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে সাংবাদিকরা তাঁর কাছে অজিত দোভালের কথিত ঢাকা সফর এবং সফরে সম্ভাব্য আলোচনার বিষয় জানতে চান।

তবে হাইকমিশনারের বক্তব্যেও দোভালের সফর নিয়ে কোনো স্পষ্ট সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ফলে দোভালের কথিত ঢাকা সফর ঘিরে এখন তিনটি প্রশ্ন সামনে এসেছে; ১৭ সেপ্টেম্বর তিনি আদৌ ঢাকায় এসেছিলেন কি না, এসে থাকলে সফরটি কেন গোপন রাখা হয়েছিল এবং কার সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।

সরকারি পর্যায়ে সফরের বিষয়টি নিশ্চিত না হওয়ায় এ মুহূর্তে দোভালের ঢাকা সফরকে নিশ্চিত ঘটনা হিসেবে উপস্থাপনের সুযোগ নেই। তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নে ভারত ও বাংলাদেশের কর্মকর্তাদের দেওয়া বক্তব্য; দুইয়ের মধ্যে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, তা ঘটনাটিকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অজিত দোভালের ঢাকা সফর, তথ্যের বড় গরমিল

সর্বশেষ আপডেট ০৭:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬