ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 172

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এ বিস্ফোরণ ঘটে। সেখানে গ্যাস সিলিন্ডারবাহী একটি লরি অবস্থান করছিল। হঠাৎ পরপর কয়েকটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা নিরাপদে বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির মধ্যে কয়েকজন আহত হন।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের তিনটি ভবনের জানালার কাচ ভেঙে যায়। এ সময় একটি গ্যাস সিলিন্ডার ছিটকে কারখানার সামনের একটি টিনশেড দোকানে গিয়ে পড়ে। এতে দোকানে থাকা এক নারী নিহত হন।

ঘটনার পর কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে আগুন দেখতে পান শ্রমিকরা। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আগুন নেভানো হলেও ঘটনাস্থলে এখনও গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। গ্যাস সিলিন্ডারগুলো পুরোপুরি গ্যাসমুক্ত করার কাজ চলছে। পাশাপাশি কোনো হতাহত ব্যক্তি সেখানে পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালাবেন।

আহত ১৪ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সর্বশেষ আপডেট ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬