ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ধামরাই
  • সর্বশেষ আপডেট ০৭:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 127

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকায় টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও সিএনজি অটোরিকশাচালক জুয়েল (৪০)। তাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। তাদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে নান্দেশ্বরী বটতলা এলাকায় টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ আপডেট ০৭:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬