ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির আঙিনায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 39

বজ্রপাতে মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে আরজ আলী (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় আরজ আলী বাড়ির আঙিনায় কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়দের কেউ কেউ প্রথমে এটিকে আত্মহত্যা বলে ধারণা করেছিলেন। তাদের দাবি, আরজ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যে ঝগড়ায় জড়াতেন। তবে হাসপাতালে পরীক্ষা এবং পুলিশের তদন্তে তার মৃত্যুর কারণ বজ্রপাত বলে নিশ্চিত করা হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, দুপুর ২টার দিকে আরজ আলীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাড়ির আঙিনায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সর্বশেষ আপডেট ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬