ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) ও একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে মোকাররম ও শাহ আলম বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা হাওরে খোঁজ করতে যান। পরে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

স্থানীয়রা জানান, নিহত মোকাররম ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। কিছুদিন আগে বাড়িতে এসে তিনি বিয়ে করেন। অন্যদিকে শাহ আলম ধানের নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬