ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০১:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ

ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. মঞ্জুর এ এলাহীকে পদায়নের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্ররা।

সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, ডা. মঞ্জুর এ এলাহী আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে কাজ করেছেন এবং দলটির এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। তাকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হলে তিনি জেলায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে পারেন বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে ডা. মঞ্জুর এ এলাহীকে কোনোভাবেই ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে মেনে নেওয়া হবে না। অবিলম্বে তাকে ফরিদপুর থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ ছাত্র নেতারা।

বিক্ষোভের কারণে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটের বাইরে অবস্থান করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি গেট খুলে দিলে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০১:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬