ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 151

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, জায়গা নিয়ে তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে খালেদা ও টিটুকে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও স্বজন শফিকুল ইসলাম বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে হত্যার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬