ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আ. লীগের নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ১২:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 99

ঝিনাইদহে আ. লীগের নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে। পুলিশের ভাষ্য, তিনি চরমপন্থী দলের সঙ্গেও যুক্ত ছিলেন। মোলায়েম কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মোলায়েম হোসেন দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পাশের আব্দালপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের একটি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামার পর দুর্বৃত্তরা মোলায়েমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্রামের স্কুলের পেছনে তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। শিল্পী জানান, তাঁর স্বামী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি মাসুম খাঁন বলেন, পূর্বশত্রুতার জেরে মোলায়েম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝিনাইদহে আ. লীগের নেতাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ১২:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬