ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৩:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 44

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন-ভাতা ও বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুর চালান বলে জানা গেছে। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশের লেন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও আসছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ০৩:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬