ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা নয়

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। ইউনিয়ন পরিষদের সদস্য বা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্যও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি। তাই যারা ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান, তাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একজন সমাজসেবক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না হলেও স্বশিক্ষিত হতে পারেন। তার মেধা ও অভিজ্ঞতা থাকতে পারে এবং জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতাও থাকতে পারে। এ কারণে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হলে তা সাংবিধানিক ও মানবাধিকারের বিষয় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

মীর শাহে আলম আরও বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি।

তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়স ও ভোটার হওয়ার শর্ত রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভোটার হলেই একজন ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা নয়

সর্বশেষ আপডেট ০৩:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬