ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আরএসএস প্রধান

কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, তিনি হিন্দু নন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 31

আরএসএস প্রধান মোহন ভাগবত

ভারতে কোনো মুসলিমের থাকা উচিত নয়; এমন বিশ্বাস যে হিন্দু পোষণ করেন, তিনি প্রকৃত অর্থে হিন্দু নন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত

শনিবার (৩০ আগস্ট) নিউ ইয়র্কে আয়োজিত একটি সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

মোহন ভাগবত বলেন, একবার একটি অনুষ্ঠানে কয়েকজন মুসলিম তাকে প্রশ্ন করেছিলেন; আরএসএস যেহেতু একটি হিন্দু সংগঠন এবং ‘হিন্দুরাষ্ট্রের’ কথা বলে, তাহলে ভারতে মুসলিমদের কী হবে? তাদের কি দেশ থেকে বের করে দেওয়া হবে?

জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ তার ব্যাখ্যা, হিন্দুত্বের ধারণায় সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে; এমন বিশ্বাস গুরুত্বপূর্ণ।

নিজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে ১৯৯৬ সালে ভারতের হরিয়ানার দাদরিতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করেন আরএসএস প্রধান। তিনি বলেন, ওই দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশ ছিলেন মুসলিম। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া আরএসএসের স্বেচ্ছাসেবকেরা নিহতদের ধর্মীয় পরিচয় বিবেচনায় না নিয়ে সবার জন্য সমানভাবে কাজ করেছিলেন।

ভাগবতের দাবি, কোনো রাজনৈতিক স্বার্থ বা প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের সেবা করার মানসিকতার কারণেই সংঘের কর্মীরা এভাবে কাজ করতে পেরেছিলেন।

১৯৯৬ সালের ওই বিমান দুর্ঘটনায় সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হন।

এদিকে যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া মোহন ভাগবতের বক্তব্যের সমালোচনা করেছেন নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি আরএসএসকে একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরএসএস প্রধান

কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, তিনি হিন্দু নন

সর্বশেষ আপডেট ০১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬