ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 10

বাংলাদেশ বিমান

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর কুয়েত-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৯ আগস্ট) থেকে এ রুটে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় সরাসরি ফ্লাইট না থাকায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরতে হচ্ছিল। বিশেষ করে ছুটির মৌসুমে টিকিটের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি আরও বাড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পর কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের জন্য ভ্রমণের সুযোগ বাড়ার পাশাপাশি এ রুটে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতাও বাড়বে। এর ফলে টিকিটের ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং দেশে যাতায়াত আরও সহজ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু

সর্বশেষ আপডেট ০৪:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬