ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও জাপানের আকাশে বিমানের সরাসরি ফ্লাইট

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০২:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 31

আবারও জাপানের আকাশে বিমানের সরাসরি ফ্লাইট

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ রুট আর বন্ধ করার পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করেন, এবার ফ্লাইটটি বাণিজ্যিকভাবে সফল হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।

‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু হওয়া সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এই রুট পুনরায় চালু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা পূরণে বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও যাত্রীসেবার জন্য এ রুট চালু করা হলো।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইট জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবারও জাপানের আকাশে বিমানের সরাসরি ফ্লাইট

সর্বশেষ আপডেট ০২:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬