ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 17

চরফ্যাশনে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতরা হলেন; ফরিদ উদ্দিন (৩৫), আকতার বেগম (৪০), রাশিদা বেগম (৩৮), সামীয়া বেগম (১৮), সাকাওয়াত (৩২) ও মুসলিমা বেগম (২৮)। তারা সবাই জাহানপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাস পুকুরপাড়ের একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে এক পক্ষ ওই জমিতে রোপণ করা পাটগাছ কাটতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা, ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ বলেন, খাস পুকুরপাড়ের জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এক পক্ষের হয়ে সফিউল্লাহ মেম্বার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

সর্বশেষ আপডেট ০৩:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬