ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 127

আপিল বিভাগে বিচারপতি হাবিবুল গনিকে নিয়োগ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে তার শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

শপথ নেওয়ার পর আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে যুক্ত হবেন বিচারপতি হাবিবুল গনি। তার যোগদানের ফলে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচজনে।

সুপ্রিম কোর্টের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিচারপতি মো. হাবিবুল গনির জন্ম ১৯৬২ সালের ৩১ মে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। পরে ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

দীর্ঘদিন আইন পেশায় থাকার পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মো. হাবিবুল গনি। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

হাইকোর্টে বিচারিক দায়িত্ব পালনের সময় তিনি দেওয়ানি ও ফৌজদারি; উভয় ধরনের মামলার শুনানি করেছেন। বিভিন্ন সময়ে অন্যান্য বিচারপতির সঙ্গে বেঞ্চে থেকে ফৌজদারি আপিল, জামিন, রিভিশন ও মৃত্যুদণ্ডের রেফারেন্সসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রমে অংশ নিয়েছেন।

সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিচারপতি হাবিবুল গনি আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ

সর্বশেষ আপডেট ০৫:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬