ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পুলিশকে হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 21

এবার পুলিশকে হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে হুমকি দিয়ে বলেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তবে দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার পুলিশকে হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬