ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৭:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 11

ট্রেন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তিনি কীভাবে রেললাইনে এলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বড়খারচর রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি বড়খারচর এলাকা অতিক্রম করার সময় রেললাইনে থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের শরীরে কোনো পোশাক ছিল না। এ কারণে তিনি কীভাবে রেললাইনে এলেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে তিনি কাটা পড়তে পারেন। আবার কেউ কেউ ছিনতাইকারীদের কবলে পড়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়ার আশঙ্কাও করছেন। তবে এসব ধারণার কোনোটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে বড়খারচর রেলক্রসিং। দুর্ঘটনার সময় সেখানে দায়িত্বে ছিলেন গেটম্যান প্রকাশ কুমার দাশ। তিনি বলেন, দুর্ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। ট্রেন আসার আগে নিয়ম অনুযায়ী তিনি রাস্তার দুই পাশের ব্যারিকেড নামিয়ে দেন। তখন রেললাইনের আশপাশে কাউকে দেখতে পাননি।

গেটম্যানের ভাষ্য, রেললাইনে কেউ থাকলে সাধারণত ট্রেন থেকে বারবার হর্ন দেওয়া হয়। কিন্তু ওই ট্রেন থেকে কোনো হর্ন শোনা যায়নি। তার ধারণা, ওই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে থাকতে পারেন।

এদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি রেললাইনের পাশের পথচারী ছিলেন, নাকি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন, সে বিষয়টিও নিশ্চিত নয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬