ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 4

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি বাড়ানো ও কাজের সুবিধার জন্য সরকার দুইজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে ব্যস্ত থাকবেন। এ কারণে মন্ত্রণালয়ের কাজের গতি বজায় রাখতে সরকার দুই প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, ‘কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা টিমওয়ার্কের মাধ্যমে সেটি বাস্তবায়ন করব।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ে বেশি কাজ হয়েছে। এরই মধ্যে তিনটির মতো নতুন উইং চালু করা হয়েছে।

অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে।

বহুপাক্ষিক সংস্থা বা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে। কোনো সংস্থা বা জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, সেই সিদ্ধান্ত সরকার নিজেই নেবে।

শামা ওবায়েদ আরও বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দেশের গণমাধ্যমই বিষয়টি সবার আগে জানতে পারবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত কোনো খবরের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা

সর্বশেষ আপডেট ০৬:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬