ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 38

ট্রেন

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া উত্তরাঞ্চলের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার সময় একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।

বিষয়টি দ্রুত বুঝতে পেরে ট্রেনের পরিচালক ও চালক ট্রেন থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে শত শত যাত্রী রক্ষা পান।

ঘটনার পর উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামীসহ বিভিন্ন রুটের ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে সান্তাহার জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু করেন। পরে সাময়িকভাবে স্প্রিং মেরামত করে বরেন্দ্র এক্সপ্রেসকে জয়পুরহাট রেলস্টেশনে সরিয়ে নেওয়া হয়।

এরপর বেলা ১২টার দিকে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত শনাক্ত করে ট্রেন থামানো সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬