ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 10

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন এবং দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়। তবে চালক দ্রুত জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর যমুনা সেতুর পূর্ব পাশে ইব্রাহিমপুর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং পশ্চিম পাশে সয়দাবাদ স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আটকা পড়ে। এছাড়া উত্তর ও পশ্চিমাঞ্চলগামী আরও কয়েকটি ট্রেন নিকটবর্তী বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগকে ইতোমধ্যে জানানো হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

সর্বশেষ আপডেট ১২:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬