ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 129

বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে গেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে চালক ও ট্রেন পরিচালকের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর) জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পেরে ট্রেন থামানো সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং যাত্রীরা নিরাপদে রয়েছেন।

ট্রেনটি লাইনে বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঘটনার পর ট্রেনটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে পার্বতীপুর ও সান্তাহার জংশনে খবর দেওয়া হয়। পরে একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ট্রেন পরিচালক আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার পর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে উদ্ধারকাজ শেষ করে বরেন্দ্র এক্সপ্রেস কখন আবার চলাচল শুরু করবে এবং উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সময় জানানো সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ১২:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬