অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০১:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 13
অনুকূল পরিবেশ তৈরি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সরকারের এ অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।
তিনি জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ হাদি হত্যা মামলার আসামি এবং অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয়গুলোতে অগ্রগতি হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের পথ আরও সুগম হবে।

































