ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 8

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, অলি আহমদের জমা দেওয়া দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটিই বৈধ হয়েছে। ফলে দ্বিতীয় মনোনয়নপত্রটি আর যাচাইয়ের প্রয়োজন হয়নি।

তিনি বলেন, অলি আহমদের মনোনয়ন প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। ১১ দলীয় ঐক্যজোট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে।

এদিকে রোববার দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ অন্য নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

সর্বশেষ আপডেট ১১:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬