ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 12

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে; এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। দলটি নির্বাচনের আগে ৩১ দফা প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তা ৩২ দফা পর্যন্ত বাস্তবায়ন করছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি ৩২ নম্বর প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন। একইভাবে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার বিষয়টি ৩৩ নম্বর প্রতিশ্রুতি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০২:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬