শিরোনাম
ধানমন্ডি ৩২ থেকে যুবলীগের কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 137
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সক্রিয় কর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম অর্ণব দাস (৩৭)।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে তাকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অর্ণব দাস যুবলীগের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।
১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।






























