ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০১:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 10

মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বিস্ফোরণের বিষয়ে স্থানীয় বাসিন্দা ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসা-সংলগ্ন এলাকায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস জানতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ০১:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬