ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দ্রুত ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের ধারাবাহিক উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেট এবং আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের আগ্রহ বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শনিবার সকালে চট্টগ্রাম সফরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক্যাল হাবে পরিণত করতে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন, নতুন নতুন বন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাব হিসেবে গড়ে তোলা এবং একটি চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়ন করে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে মাতারবাড়ীকে ঘিরেও বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম-কেন্দ্রিক অর্থনৈতিক করিডর দেশের সবচেয়ে বড় লজিস্টিক্যাল হাবে পরিণত হবে এবং বন্দরগুলোর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে বর্তমান সরকার। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবও যুক্ত হয়েছে। তাই প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করা হবে, এরপর উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি আরও বাড়ানো হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনীতিতে দৃশ্যমান গতি আসবে এবং বাংলাদেশ ধীরে ধীরে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় নেতারা।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬