ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৩ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময় হাম ও হামের উপসর্গে ৭৩১ শিশুর প্রাণহানি হয়েছে।

গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু

একই সময়ে নতুন করে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ শিশু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ১২ হাজার ৫২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এ সময় মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২১৮ জন

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬