ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 9

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। একইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন আরেক সংসদ সদস্য রেজা আহমেদ।

জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার (২২ জুন) তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকার প্রসঙ্গ তুলে এ দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের দেশের রাজনীতিতে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই। তিনি সরকারের প্রতি জামায়াতের রাজনীতি নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নির্বাচনী প্রচারণারও সমালোচনা করেন। তার অভিযোগ, ধর্মের নামে ভোট চাওয়া এবং মানুষের আবেগকে ব্যবহার করে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। ঝালকাঠী-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হকের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটের বিনিময়ে জান্নাতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এটি ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের শামিল।

এদিকে একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, মসজিদ ইবাদতের স্থান। সেখানে নামাজ, কোরআন শিক্ষা ও ধর্মীয় চর্চার পরিবেশ বজায় রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়।

রেজা আহমেদ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি খোলা মাঠ বা নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে পারে, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ থাকা উচিত নয়। এ বিষয়ে মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা নিষিদ্ধ করতে আইন প্রণয়নের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি

সর্বশেষ আপডেট ১০:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬