ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 94

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর এবার কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।

একই সঙ্গে অন্যান্য জেলাতেও পরিস্থিতি বিবেচনায় দ্রুত মোতায়েনের জন্য বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নাশকতার আশঙ্কায় ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই বাহিনী মাঠে থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ২৩ জুন ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুরো শহরে কঠোর নজরদারি ও নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ১০:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬