ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষক বদলি-পদায়নে চার স্তরের কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 91

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে জাতীয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি এবং নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন কার্যক্রমকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এ লক্ষ্যে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে পৃথক চার স্তরের কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটিগুলোর গঠন ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে জাতীয় কমিটি কাজ করবে। এ কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সদস্য এবং অতিরিক্ত সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই বিভাগের মধ্যে সিটি করপোরেশনের বাইরে শিক্ষক বদলির আবেদন পর্যালোচনা করবে বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন বিভাগীয় কমিটি।

জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত জেলা কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং একই জেলার মধ্যে বদলির আবেদন নিষ্পত্তি করবে। এছাড়া নতুন শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে লটারির মাধ্যমে পদায়নের দায়িত্বও জেলা কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, উপজেলা বা থানা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি একই উপজেলা বা থানার ভেতরে শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করে আবেদন যাচাই ও নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

এছাড়া যেসব বিদ্যালয়ে আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ দেওয়া হয়েছিল, সেখানে নতুন শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রাথমিকে শিক্ষক বদলি-পদায়নে চার স্তরের কমিটি

সর্বশেষ আপডেট ১০:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬