ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 27

গণহত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, রাজধানীর বিজয়নগরে বিকেল ৫টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সমাবেশে জামায়াতের আমিরসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দীর্ঘমেয়াদি কর্মসূচির প্রস্তুতিও চলছে।

হামিদুর রহমান আরও উল্লেখ করেন, একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতে বিক্ষোভ ও মিছিল আয়োজন করা হবে। তার ভাষ্য অনুযায়ী, ৩৬ দিনের একটি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে, যা আগামী বৈঠকে চূড়ান্ত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬