শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তার্জাতিক ডেস্ক
- সর্বশেষ আপডেট ১২:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 117
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছেছেন।
শনিবার (৬ জুন) তিনি ইরানের রাজধানী তেহরান-এ পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে।
তেহরান সফরের আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন কমানো এবং সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতেই এই মধ্যস্থতা উদ্যোগ নেওয়া হয়েছে।
পাকিস্তান আশা করছে, এই আলোচনা চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Tag :



































