ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাশিয়ার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 12

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া। তার কূটনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করে সফল অধিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেছে মস্কো।

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অধিদপ্তরের মহাপরিচালক কিরিল লগভিনভ এই বার্তায় খলিলুর রহমানের পেশাগত দক্ষতা ও দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন।

রুশ কর্মকর্তা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন সময়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে নবনির্বাচিত সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

তিনি আরও জানান, সকল সদস্য রাষ্ট্রের সমান অংশগ্রহণ নিশ্চিত করার যে অঙ্গীকার খলিলুর রহমান ব্যক্ত করেছেন, তা রাশিয়া ইতিবাচকভাবে দেখছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতির প্রতি অঙ্গীকার এবং বৈশ্বিক দক্ষিণের অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর স্বার্থে বাংলাদেশের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেছে মস্কো।

রাশিয়া ইউএনজিএর আসন্ন অধিবেশনে ড. খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতার আগ্রহও প্রকাশ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত গোপন ব্যালট ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ১৯০ ভোটের মধ্যে তিনি ৯৯টি ভোট পান, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৯১টি ভোট। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাশিয়ার অভিনন্দন

সর্বশেষ আপডেট ০৮:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬