ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে চীন সফরে ১৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 12

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন গেছেন। ৮ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে দেশ ছেড়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি রওনা দেয়।

চীন সরকার ও চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি ৮ জুন পর্যন্ত চলবে। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন শাখার পরিচালক, উপসচিব, একান্ত সচিব, প্রটোকল ও গবেষণা কর্মকর্তাসহ মোট ১৫ জন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশিক্ষণটি প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

এর আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। তাঁর মতে, এ ধরনের প্রশিক্ষণ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে চীন সফরে ১৫ কর্মকর্তা

সর্বশেষ আপডেট ০৬:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬