হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

- সর্বশেষ আপডেট ০৮:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 278
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধ্যায় তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, দাঁতের চিকিৎসার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে দেশটিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তার বিভিন্ন অস্ত্রোপচার, পেসমেকার স্থাপন এবং স্বাস্থ্য তথ্য গোপনের অভিযোগ ঘিরে সমালোচনা বাড়ে।
গত মাসে তিনি জানান, প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে তার। যদিও রোগ শনাক্ত ও চিকিৎসার সময়কাল নিয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়।
এর আগে তার কার্যালয় বলেছিল, তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকরা জানান, তার শরীরে হার্ট মনিটর বসানো হয়েছিল এবং ইসিজিতে কিছু অস্বাভাবিকতাও ধরা পড়ে।





































