ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ে এগিয়ে পর্তুগাল: মরিনহো

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 141

২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে পর্তুগালকে অন্যতম ফেবারিট মনে করছেন খ্যাতিমান কোচ হোসে মরিনহো। তার মতে, বর্তমান পর্তুগাল দলটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী।

ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’-কে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, পর্তুগালের বর্তমান প্রজন্ম অসাধারণ প্রতিভাবান। তার দাবি, ইউরো জয়ী দলের চেয়েও এখনকার দলটি টেকনিক্যাল দিক থেকে এগিয়ে।

তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে বিশ্বকাপ জয়ের সামর্থ্য পর্তুগালের রয়েছে।

বর্তমান পর্তুগাল দলে মিডফিল্ড ও আক্রমণভাগে আছেন ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। পাশাপাশি দলের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ।

গ্রুপ পর্বেও তুলনামূলক সহজ অবস্থানে রয়েছে পর্তুগাল। তারা খেলবে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে।

স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। শেষ ১০ ম্যাচে মাত্র একবার হার দেখেছে পর্তুগাল। এরই মধ্যে দলকে নেশনস লিগের শিরোপাও এনে দিয়েছেন মার্তিনেজ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপ জয়ে এগিয়ে পর্তুগাল: মরিনহো

সর্বশেষ আপডেট ০৮:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬