বিশ্বকাপ জয়ে এগিয়ে পর্তুগাল: মরিনহো
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 6
২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে পর্তুগালকে অন্যতম ফেবারিট মনে করছেন খ্যাতিমান কোচ হোসে মরিনহো। তার মতে, বর্তমান পর্তুগাল দলটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী।
ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’-কে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, পর্তুগালের বর্তমান প্রজন্ম অসাধারণ প্রতিভাবান। তার দাবি, ইউরো জয়ী দলের চেয়েও এখনকার দলটি টেকনিক্যাল দিক থেকে এগিয়ে।
তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে বিশ্বকাপ জয়ের সামর্থ্য পর্তুগালের রয়েছে।
বর্তমান পর্তুগাল দলে মিডফিল্ড ও আক্রমণভাগে আছেন ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। পাশাপাশি দলের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ।
গ্রুপ পর্বেও তুলনামূলক সহজ অবস্থানে রয়েছে পর্তুগাল। তারা খেলবে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে।
স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে দলটি। শেষ ১০ ম্যাচে মাত্র একবার হার দেখেছে পর্তুগাল। এরই মধ্যে দলকে নেশনস লিগের শিরোপাও এনে দিয়েছেন মার্তিনেজ।



































