ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ–পাকিস্তান স্বরাষ্ট্র বৈঠকে নিরাপত্তা সহযোগিতা আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 43

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আলোচনায় দুই দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো উঠে আসে। উভয় পক্ষই অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথভাবে চক্র দমনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় হয়।

ফৌজদারি তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কাঠামো আরও কার্যকর করার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি সন্ত্রাসবাদ, অর্থনৈতিক অপরাধ ও অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্তদের প্রত্যর্পণ প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ মোকাবিলায় আধুনিক প্রশিক্ষণ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সমর্থন জোরদার করে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। এ প্রক্রিয়ায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।

এছাড়া সন্ত্রাসবাদ, মাদক ও চোরাচালান দমনে একটি খসড়া সহযোগিতা চুক্তি নিয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়। কিছু বন্দির বিষয়ে আইনগত মতামতের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের আলোচনা ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ–পাকিস্তান স্বরাষ্ট্র বৈঠকে নিরাপত্তা সহযোগিতা আলোচনা

সর্বশেষ আপডেট ০৭:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬