ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বহর সম্প্রসারণে বড় চুক্তি: যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 86

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। প্রায় ৩৭ হাজার কোটি টাকার এই চুক্তির আওতায় ১৪টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে বহরে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি কিস্তি ব্যবস্থায় ১০ থেকে ২০ বছরের মধ্যে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে।

চুক্তি অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে দেশে পৌঁছাবে। এরপর ধাপে ধাপে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে পুরো বহর যুক্ত হওয়ার কথা রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এই উদ্যোগ নিউইয়র্কসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট সম্প্রসারণে সহায়ক হবে এবং যাত্রীসেবার মান উন্নত করবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে। তার মতে, এই বিনিয়োগ শুধু বিমান চলাচল নয়, পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিমান বহর সম্প্রসারণে বড় চুক্তি: যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং

সর্বশেষ আপডেট ১০:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬